Glow & Skin Care-এ আমরা গ্রাহকদের সেরা মানের অরিজিনাল পণ্য পৌঁছে দিতে দায়বদ্ধ। তবে বিশেষ কিছু ক্ষেত্রে আমরা পণ্য ফেরত বা পরিবর্তন গ্রহণ করি।
১. রিটার্ন কখন গ্রহণযোগ্য?
আপনি নিচের শর্ত সাপেক্ষে পণ্য রিটার্ন বা এক্সচেঞ্জ করতে পারবেন:
ভুল পণ্য প্রাপ্তি: যদি আপনি আমাদের অর্ডার করা পণ্যের পরিবর্তে অন্য কোনো পণ্য পেয়ে থাকেন।
ক্ষতিগ্রস্ত পণ্য: যদি ডেলিভারি পাওয়ার সময় দেখেন যে পণ্যটি ভাঙা বা লিক হওয়া অবস্থায় আছে।
মেয়াদোত্তীর্ণ পণ্য: যদি ভুলবশত কোনো পণ্য মেয়াদের বাইরে (Expired) চলে গিয়ে থাকে।
২. রিটার্ন করার নিয়মাবলী
ডেলিভারি চেক: পণ্য হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের সামনেই চেক করা সবথেকে ভালো। কোনো সমস্যা থাকলে তখনই আমাদের হটলাইনে কল দিন বা ডেলিভারি ম্যানের কাছে পণ্যটি ফেরত দিন।
ভিডিও প্রমাণ: প্যাকেট খোলার সময় (Unboxing) একটি ছোট ভিডিও করে রাখা ভালো। পণ্য ক্ষতিগ্রস্ত বা ভুল হলে এই ভিডিওটি প্রমাণ হিসেবে আমাদের ইনবক্সে পাঠাতে হবে।
অবস্থা: পণ্যটি অব্যবহৃত, অক্ষত এবং এর আসল প্যাকেজিং বা সীলসহ থাকতে হবে। সীল ছেঁড়া বা ব্যবহারের পর কোনো পণ্য ফেরত নেওয়া হবে না।
৩. রিফান্ড পদ্ধতি
যদি আপনি ভুল বা ক্ষতিগ্রস্ত পণ্যের পরিবর্তে অন্য পণ্য নিতে না চান, তবে আপনার প্রদান করা টাকা রিফান্ড করা হবে।
আমাদের কাছে পণ্য ফেরত আসার পর যাচাই-বাছাই করে ৩ থেকে ৭ কার্যদিবসের মধ্যে আপনার বিকাশ, নগদ বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে।
৪. যে ক্ষেত্রে রিটার্ন বা এক্সচেঞ্জ প্রযোজ্য নয়
পছন্দ না হওয়া: পণ্য হাতে পাওয়ার পর শুধু "এখন আর পছন্দ হচ্ছে না" বা "অন্য কোথাও কম দামে পাওয়া যাচ্ছে"—এই জাতীয় কারণে পণ্য ফেরত নেওয়া হবে না।
অ্যালার্জি বা স্কিন রিঅ্যাকশন: একেকজনের ত্বকে একেক পণ্য কাজ করে। কোনো প্রোডাক্ট আপনার ত্বকে সুট না করলে তার জন্য Glow & Skin Care দায়ী থাকবে না। তাই কেনার আগে উপাদানের তালিকা দেখে নেওয়ার অনুরোধ রইল।
